মালদা

দাদা ও দাদার দুই ছেলের হাতে ভাই খুনের ঘটনায় অভিযুক্ত দাদাকে গ্রেফতার করল পুলিশ

০৮.০৬.১৭ তারিখে দাদা ও দাদার দুই ছেলের হাতে খুন হয়েছিল ছোট ভাই। সেই ঘটনার পর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল অভিযুক্ত দাদাকে।আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।  

 

            জানা যায়, কালিয়াচক থানার গোলাপগঞ্জ বালুটোলার বাসিন্দা খালেক **** ও আব্দুর সাত্তার সম্পর্কে দুই ভাই। তাদের দুই জনের মধ্যে সামান্য কিছু জমি নিয়ে বচসা বাধে। এরপর ভোরবেলার নমাজ পরে আব্দুর সাত্তার জমিতে কাজের জন্য রওনা দেয়। বাড়ি থেকে দের কিলোমিটার দূরে বৈষ্ণবনগর থানার সাহাবানচক মালতিপুর মাঠে। সেখানে জমিতে আল বাধার কাজ করছিল সে। সে সময় সেখানে আব্দুর সাত্তারের দাদা ও তার দুই ছেলে নাসিরুদ্দিন ও নাজিমুল হক যায়। এরপর আব্দুর সাত্তারের হাত পা দড়ি দিয়ে বেঁধে তাকে হাসুয়া দিয়ে কপাতে থাকে।দূর থেকে গ্রামবাসীরা তা দেখতে পেয়ে ছুটে আসতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত্তারের। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

 

            এরপর মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ার করা হয় থানায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করতে তাদের তল্লাশি চালায় পুলিশ। সোমবার রাতে বৈষ্ণবনগর থানার অন্তর্গত সাহাবানচক এলাকা থেকে অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।